আদি কংসবণিক দুর্গাবাড়ি পুজো মন্দিরের দেড়শ বছর পূর্তী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সকালে মালদা শহরের এন.এস.রোড দুর্গাবাড়ি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়। এদিনের এই শোভাযাত্রার আকর্ষণের মূলে ছিল মোট ১৫০ টি ঢাকির পরিক্রমা। যার মধ্যে মহিলা ঢাকিরাও সমান তালে তাল মেলান। এছাড়াও এদিনের এই র্যালিতে এলাকার মহিলারা কাঁখে কলস নিয়ে র্যালিতে অংশ গ্রহণ করেন। তবে শুধু ঢাকি, মহিলা ও সাধারণ মানুষ এই র্যালিতে পা মেলান তা নয়। এদিনের র্যালিতে দেখা যায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যেমন তৃণমূলের কাউন্সিলার প্রসেঞ্জিত দাস, যুব তৃণমূলের জেলা সভাপতি অম্লান ভাদুরী, বিজেপির গোবিন্দ মণ্ডল ও জেলা সভাপতি সুব্রত কুন্ডু সহ আরও অনেকেই। এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় আদি কংসবণিক দুর্গাবাড়ি মন্দিরে এসে শেষ হয়।
এই র্যালি শেষে পুজো কমিটির সভাপতি নব গোপাল মণ্ডল বলেন, এখানকার পুজো প্রায় তিনশ বছরের পুরনো। কিন্তু ৯ ই বৈশাখ এই মন্দির নির্মান করা হয়েছিল। তাই এই দিনটিকে সামনে রেখে প্রতিবছর তারা ধুমধাম করে পুজো অর্চনা করে থাকেন। সেই মতো চলতি বছরে এই পুজো দেড়শ বছরে পদার্পন করে। আর এই উপলক্ষে তারা সাত দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VvOSiw_UmUw